দেশের খবর

৩৩/১১ কেভি এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

অতি সম্প্রতি জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকীতে একটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এক একর জমির ওপর নির্মিত ৩৩/১১ কেভি এমভিএ উপকেন্দ্রটি স্থাপনে ব্যয় হয়েছে ১০ কোটি ৫২ লাখ টাকা। এতে সহযোগিতা করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ময়মনসিংহ জোনের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আশেপাশের কৃষি সেচকার্য পরিচালনা, বিভিন্ন সরকারি স্থাপনায় লোড শেডিং ছাড়া বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি কল-কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ দেয়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান। বক্তব্য দেন প্রকৌশলী মিজানুর রহমান, এমদাদুল হক ও মুজিবুর রহমান প্রমুখ। এ উপকেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান।



সম্পর্কিত খবর