অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক ও আয়া পদের নিয়োগ কার্যক্রম বৃহস্পতিবার সু-সম্পন্ন হয়েছে।
অফিসসূত্রে জানা যায়, যথাযথ বিধি মোতাবেক দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক ও আয়া পদের নিয়োগ কার্যক্রম সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সু-সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে ১ ডিসেম্বর জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উভয় পদের প্রার্থীদের নিয়োগ (লিখিত ও মৌখিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অফিস সহায়ক পদে ৪ জন ও আয়া পদে ৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেয়। ২ ডিসেম্বর ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তা সম্ভব হয় নি। ৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করতঃ উভয় পদের প্রার্থীদের মধ্যে যারা (চূড়ান্তভাবে) প্রথম হয়েছেন তাদের নিয়োগ দেয়া হয়। নিয়োগ প্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন- অফিস সহায়ক পদে মোঃ হাফিজুর রহমান ও আয়া পদে মোছাঃ সালমা খাতুন। ৭ ডিসেম্বর উভয় পদের নিয়োগপ্রাপ্তরা স্ব-শরীরে অফিসে যোগদানপত্র গ্রহণ করেন। ওই দিনই তারা নিজ নিজ পদে যোগদান করেন। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ অন্যান্য সদস্য ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলীসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিষয়টি সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।
কামরুল হাসান
০১৯১৪৭৩৫৮৪২
৮ ডিসেম্বর ২০২৩