বিনোদন

অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন হৃদয় খান, সঙ্গে মোনালিসা

হৃদয় খান। সবাই তাকে সংগীতশিল্পী হিসেবে চেনেন। অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তবে এবার ভিন্ন পরিচয়ে হাজির হলেন গায়ক হৃদয় খান।

 

 

যাত্রা শুরু করলেন অভিনেতা হিসেবে। 

সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পেয়েছে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রবাসী অভিনেত্রী মোনালিসা।

 

 

 

প্রায় ৩০ মিনিটের শর্ট ফিল্মটি নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে নির্মিত। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যে পরিপূর্ণ ‘ট্র্যাপড’। গল্পের কিছু দৃশ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন হৃদয়। ক্যাপশনে লেখেন, ‘স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়।

 

 

এই স্বল্পদৈর্ঘ্যের মধ্যে উঠে এসেছে নিউইয়র্কে কিভাবে একজন হৃদয় নামের যুবক আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। ফাঁদ থেকে বেরিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেখান থেকে তিনি বেরোতে পারেন না। 

 

হৃদয় খান জানান, ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন কাজটি। শর্ট ফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন গায়ক নিজেই। নেটদুনিয়ায় কাজটি প্রকাশ করে হৃদয় জানিয়েছেন, তার জীবন থেকেই তৈরি করা হয়েছে এ নতুন গল্প।

 



সম্পর্কিত খবর