সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ঘোড়াশাল বাজার থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী ঘোড়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।