দেশের খবর

আদালতের রায় ও ডিক্রিপ্রাপ্ত জমির দখল

জামালপুুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা মৌজার অন্তর্ভূক্ত আদালতের রায় ও ডিক্রিকৃত জমি মরহুম আব্দুল সামাদ মোল্লার ওয়ারিশগণ দখল নেয়। মরহুম রহিজ উদ্দিন মোল্লার ছেলে হাবিবুর রহমান ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। এ প্রেক্ষিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেছেন।

জানা যায়, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা গ্রামের মরহুম নহেজ উদ্দিন মোল্লার ছেলে আব্দুস সামাদ মোল্লা তার দুই দাদীর (দাদার বোন) নিকট থেকে বিগত ১৬/০৩/১৯৭০ তারিখে ৭৩৯৫নং দলিলমূলে ১ একর ৬০ শতাংশ ও ২০/০১/১৯৭১ তারিখে ১৬৭০নং দলিলমূলে ৬৫ শতাংশসহ একুনে ২ একর ২৫ শতাংশ জমি ক্রয় করেন। ১৯৮২ সালের বিআরএস রেকর্ডে ওই জমির হিস্যা তোলা হয় নি অর্থাৎ বাদ পড়ে। এ হিস্যা নিয়ে সামাদ মোল্লা তার ছোট দাদা রহিজ উদ্দিন মোল্লার নিকট দাবি জানান। ওয়ারিশের জমি তাদের মধ্যেই আছে বলে তিনি জানান। সামাদ মোল্লার জোরালো দাবির প্রেক্ষিতে কয়েক দফা শালিশ বৈঠক হয়। শালিশ বৈঠকে কোন সুরহা হয় নি। এক পর্যায়ে সামাদ মোল্লার সন্তানেরা দলিলমূলে দাবিদার হিসেবে রহিজ মোল্লার জমিতে যায়। এ প্রেক্ষিতে রহিজ মোল্লার দুই ছেলে তৈয়ব আলী ও হাবিবুর রহমান ২০০৬ সালে বাদী হয়ে জামালপুর সদর সিনিয়র জজ আদালতে ২২ জনকে বিবাদী করে ৫৪/০৬নং বাটোয়ারা মামলা করেন। বিবাদী পক্ষের ১৬নং বিবাদী আব্দুস সামাদ মোল্লা মামলাটির মোকাবিলা করেন। বিগত ০১/১২/২০১৯ তারিখে মামলাটি খারিজ হয়ে যায়। অপরদিকে বিআরএস রেকর্ড সংশোধনের জন্য ২০১৫ সালে সামাদ মোল্লার ওয়ারিশগণ (১ক-১ছ) বাদী হয়ে ২৫ জনকে বিবাদী করে এলএসটি আদালতে ৩৫৫৬/১৫ নং মোকদ্দমা করেন। বিগত ২৮/০৮/২০২৩ তারিখে মামলাটি বাদীর পক্ষে রায় হয়। অতঃপর ৩১/০৮/২০২৩ তারিখে রায়ের ডিক্রি জারি হয়। এ কারণে সামাদ মোল্লার ওয়ারিশগণ ০১/০১/২০২৪ তারিখে চাষাবাদের জন্য রায় ও ডিক্রিকৃত জমিতে যায়। রহিজ মোল্লার ছেলে হাবিবুর রহমান ০৩/০১/২০২৪ তারিখে এডিএম কোর্টে  ১৫৩ নং খতিয়ানের ১১৭ ও ১২০নং দাগের উপর ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। রহস্যজনক কারণে হাবিবুর রহমান গত ১৫/০১/২০২৪ তারিখে পুনঃরায় এডিএম কোর্টে ১৫/২৪ নং মামলা দায়ের করেন। সামাদ মোল্লার ওয়ারিশগণ ৪৮নং খতিয়ানের ১২১ নং দাগের প্রাপ্ত হিস্যা ৫ শতাংশ জমির সীমানা খুঁটি দেয়। গত ১৭/০১/২০২৪ তারিখে বিয়ারা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আনিছুর রহমান তা তুলে ফেলেছে। পরে খুঁটি তোলার বিষয়টি স্বীকারও করেছে। ২০/০১/২০২৪ তারিখে পুনরায় ওই জমিতে সীমানা খুঁটি দিয়ে আল বাধা হয়। ওই দিনই আনিছ আবার সীমানা খুঁটি তুলে এবং আলের ক্ষতি করে। এ বিষয়ে সামাদ মোল্লার ওয়ারিশগণ আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়। তখন এগিয়ে আসা এলাকার লোকজনের মধ্যে খলিলুর রহমান, জামাল উদ্দিন ও আকিজুর রহমান খুঁটি তোলার বিষয়ে জানতে চাইলে আনিছ ওই দাগের সব জমি কিনে নিয়েছে বলে জানায়। তার দলিলপত্রও দেখাতে পারবে বলেও জানায়। পরের দিন সন্ধ্যায় বিষয়টির সুরহার আশ্বাস দেন মাতাব্বররা। উক্ত বিষয়ে পরের দিন অর্থাৎ ২১/০১/২০২৪ তারিখে স্থানীয় মাতাব্বর সুলতান মাহমুদের বাড়িতে বৈঠক হয়। বৈঠকে স্থানীয় মাতাব্বর খলিলুর রহমান, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, সুলতান আহমেদ ও সুলতান মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন। এসময় হাবিবুর রহমান, মঞ্জুরুল মোল্লা ও আনিছুর রহমানও উপস্থিত ছিলেন। বৈঠকে আনিছুর রহমান ১২১নং দাগের সমস্ত জমি ক্রয়ের প্রমাণ দেখাতে পারে নি। এক পর্যায়ে প্রকাশ পায় হাবিবুর রহমানের ১৬ শতাংশ জমি কিনে নিয়েছে আনিছ। আর হাবিবুরের ভাই তৈয়ব আলীর ওয়ারিশগণের অংশ ১৬ শতাংশ কট/বন্ধক নিয়েছে। ভবিষ্যতে যাতে কোন ঝামেলা না হয় সেজন্য সামাদ মোল্লার ওয়ারিশগণের ৫ শতাংশ জমি গ্রাম্য মাতব্বর খলিলুর রহমান, জামাল উদ্দিন ও আকিজুর রহমানের জিম্মায় রাখেন। শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (নায়েব) মজিবর রহমান সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব পান। সে অনুযায়ী তিনি ২৪/০১/২০২৪ তারিখে পরিদর্শন করেন। সে সময় বাদী-হাবিবুর রহমান, বিবাদী- আক্তারুজ্জামান গংসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে তমিজউদ্দিন সরকার, খলিলুর রহমান আকন্দ, আব্দুল খালেক, আনিছুর রহমান, খলিলুর রহমান, মোকছেদ মোল্লা, জহুর আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ভূমি কর্মকর্তা বাদীকে মামলার কারণ জিজ্ঞেস করলে বাদী হাবিবুর রহমান জানান, আগে মামলায় উল্লেখিত জমি তার (নিজের) ভোগ-দখলে ছিল। বিবাদী পক্ষ বিআরএস রেকর্ড কারেকশন মামলায় রায় ও ডিক্রিপ্রাপ্ত হয়ে সেই জমি ভোগ-দখলে নিয়েছে। বিবাদী পক্ষ আগে ভোগ-দখলে নেয়, পরে তিনি এ মামলা করেন বলেও স্বীকার করেন। তিনি আরও জানান, বিবাদী পক্ষের দাবিকৃত জমি বর্তমানে তাদের দখলেই আছে। বিবাদী পক্ষের নিকট জমি ভোগ-দখল নেয়ার কারণ জানতে চাইলে- এর জবাবে তারা জানান, তাদের সাব-কবলা রেজিস্ট্রি দলিলমূলে জমির দাবি করলে বাদী জমির দাবি সঠিক বলে মানেন কিন্তু তা দিতে পারবে না বলে সাফ জানায়। পরে দাবিকৃত জমিতে যেতে চাইলে উল্টো তিনি বাটোয়ারা মামলা করেন। সে মামলা খারিজ হয়ে যায়। অপরদিকে নিজেদের (বিবাদী পক্ষের) দায়ের করা বিআরএস রেকর্ড কারেকশন মামলায় রায় ও ডিক্রি পেয়ে দাবিকৃত জমির ভোগ-দখলে যাই। পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের নিকট এ বিষয়ে জানতে চাইলে, তারাও বাদী-বিবাদী পক্ষের কথা সঠিক বলে জানান। অতঃপর তারা সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। আদালত ০৪/০২/২০২৪ তারিখে উভয় পক্ষকে প্রমাণাদিসহ হাজির হয়ে কারণ দর্শানোর জন্য ডেকেছে।



সম্পর্কিত খবর