অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা জুয়ার ওয়েবসাইটের সঙ্গে জড়িয়ে যাওয়ার ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরলেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ ‘মিসআন্ডারস্ট্যান্ডিং’, আর এ ভুল তথ্যের কারণে দীর্ঘদিন ধরে সমস্যার মুখোমুখি হচ্ছেন তিনি।
সোমবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রভা।
স্ট্যাটাসে প্রভা বলেন, আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব।
এটা টোটালি ইট ওয়াজ মিসআন্ডারস্ট্যান্ডিং এবং আমি কেন যেন এটা নিয়ে কখনো সিরিয়াসলি বা সিনসিয়ারলি। আপনাদের সঙ্গে এসে আমার যেই এক্সপেরিয়েন্সটা একটা ব্যাড এক্সপেরিয়েন্স শেয়ার করিনি এবং যেটার জন্য আমার আসলে প্রতিনিয়ত এই প্রবলেমটা মানে ফেস করতে হচ্ছে। সেটা হচ্ছে লাস্ট রোজার মাসে একটা কম্পানি আমার সঙ্গে যোগাযোগ করেছিল। এই টাইপের কিছু কম্পানি এরা যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমার যে এক্সপেরিয়েন্সটা সেটা হচ্ছে ওরা প্রথমে ক্লিয়ারকাট কথাবার্তা বলে না।
আমাকে বলা হয়েছিল যে গেমিং ওয়েবসাইট যেটাতে আমি একদমই পরিচিত না। আমি এমনিতেও মানে ফোন টোনে গেমস খেলি না, গেম সাইট সম্পর্কে জানি না। শুনেছি এটা আছে দ্যাটস ইট, আমার একদমই এটার ব্যাপারে আইডিয়া নেই তো আমাকে বলা হয়েছিল।
প্রভা ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘একটা গেমিং ওয়েবসাইট মাঝে মাঝে টি-২০ দেখায় এই টাইপের অনেক সেলিব্রেটিরা এটার জন্য ক্যাম্পেইন করে দেয়।