"আমি কখনই এমপি হতে চাই না, আমি স্যার হতে আসিনি, আমি আপনাদের প্রিয় দাদা ভাই মহুল হতে এসেছি। আমি সংবর্ধনা নিতে আসিনি, আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে। এই বিশাল জনসমর্থন আমাকে আরো বেশী দায়িত্বশীল হওয়ার কথাই বলছে। নির্বাচনের আগে আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, নির্বাচনের পরও সেই ভালোবাসা চাই আমি। আপনাদের পিছিয়ে পড়া জনপদকে যেন সকলকে সাথে নিয়ে আমি এগিয়ে নিতে পারি সেই দোয়া করবেন আমার জন্য। গতকাল বিকেলে হরিণাকুন্ড উপজেলা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ,সাংসদের ভাই আবু শাহরিয়ার জাহেদী পিপুল সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ।
ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, আপনারা ২০০৬ সালেও ঠিক এইভাবে আমার ভাই নবাগত এমপি