দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে উপাচার্য বিরোধী আন্দোলন নতুন কিছু নয়। কয়েকদিন আগে ইমাম নিয়োগ নিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তে বেশ জলঘোলা হলো। এর রেশ না কাটতেই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের স্বার্থসিদ্ধ দাবি আদায়ের জন্য উপাচার্যের কার্যালয়ের মেঝেতে বসে পড়েছেন তারা। রবিবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১.১০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে অবস্থান শুরু করেন কর্মকর্তারা। এর আগে কর্মকর্তাবৃন্দ তাদের দাবি নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান সাক্ষাৎ করতে। উপাচার্য তাদের কথা শুনে আরো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। এরপর উপাচার্য পাশের রুমে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে শিক্ষক সমিতির মিটিং-এ চলে যান। সে সময় কর্মকর্তারা তার কক্ষে বসে পড়েন।
ইসলামী বিশ্ববিদ্যালয় একটি সূত্রে জানা যায়, কর্মকর্তাবৃন্দ তাদের কিছু দাবি নিয়ে সকাল ৯ টার প্রশাসনিকন ভবনের সামনে এসে কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে বেলা ১১ টা এর পর উপাচার্যের রুমে দাবি নিয়ে আলোচনা করতে গেলে উপাচার্য বলেন বিষয়টি নিয়ে আরো আলোচনা করতে হবে। সে সময় কর্মকর্তারা জানান বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে। উপাচার্য বিষয়টি এড়িয়ে গেলে কর্মকর্তা তার রুমের মেঝেতে বসে পড়েন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সুনতান বলেন, সমিতির সাবেক সভাপতি এটিএম এমদাদুল আলম, বর্তমান সাধারন সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট ও আমার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার অর্ধশত কর্মকর্তা আমাদের ১২ টি দাবি নিয়ে উপাচার্যের সাথে দেখা করতে যায়। উপাচার্য আমাদের দাবি নিয়ে আলোচনা না করে শিক্ষক হলরুমে অন্য একটি আলোচনায় চলে যান। এ সময় আমরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় আলোচনার জন্য অন্তর্ভুক্তি করতে বলে তিনি তা কোন কথা না বলে উঠে আসেন।
একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার ও সাবেক সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, চাকুরীর বয়সসীমা ৬২ বছর পর্যন্ত উন্নতি করন, কর্মকর্তাদের শেসন বেনিফিট প্রদান, পোষ্য কোটায় ভর্তি ও চাকরী শিথিল সহ ১২ টি ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি। ভিসি স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন সব দাবির বিষয়গুলো সিন্ডিকেটে উপস্থাপন করা হবে। তবে তড়িঘড়ি করে সিন্ডিকেটের তারিখ ঘোষণা করে সেখানে আমাদের কোনো দাবিকে আলোচ্যসূচিতে রাখা হয়নি। আমাদের দাবিগুলো সিন্ডিকেটের আলোচ্যসূচিতে না নেওয়া পর্যন্ত কার্যালয়ে আমাদের অবস্থান চলমান থাকবে।