শিক্ষা

ইবি ক্যাম্পাসের অভ্যান্তরে সাউন্ড মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে শব্দদূষণ রোধ কল্পে যে কোন ধরনের সাউন্ড মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত বিবৃতি এ তথ্য জানানো হয়।

বিবৃতি বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শব্দদূষণ রোধকল্পে যে কোনো ধরনের সাউন্ড/মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। বিশেষ প্রয়োজনে মাইক ব্যবহার করতে হলে প্রক্টরের পূর্ববর্তী লিখিত অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনই ক্লাস পরিক্ষা চলে। অতিরিক্ত  শব্দের কারণে ক্লাস পরিক্ষা চলা অবস্থায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তাই শব্দদূষণের কারণে যাতে কোন ধরনের অসুবিধা না হয় এজন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ

 

 

 



সম্পর্কিত খবর