শিক্ষা

এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়, প্রতিষ্ঠানে তালা দিলেন শিক্ষার্থীরা

সরকারি নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কারনে প্রতিষ্ঠান গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা৷ পরে গেটের বাইরে  আন্দোলন করেন শিক্ষার্থীরা৷ 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা৷ প্রতিষ্ঠানের ভিতরে তালাবদ্ধ রয়েছেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ৷ "অতিরিক্ত ফি কেন, কলেজ তুই জবাব দে " এ স্লোগানে মাঠে আন্দোলন করছে শিক্ষার্থীরা৷ 

 

ফরম পূরণ করতে আসা শিক্ষার্থী সাকিল হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী আমাদের বোর্ড ফি ২৩৩০ টাকা সাথে বাড়তি কিছু ফি যুক্ত হবে৷ কিন্তু এটা বাড়িয়ে ৪৫৮০ টাকা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ৷ যা একেবারে শিক্ষার্থীদের ওপর নির্যাতন৷ এটা উনারা লুটেপুটে খায়৷ 

 

আরেক শিক্ষার্থী আখি ইসলাম বলেন, পার্শ্ববর্তী  ডিগ্রি কলেজে নেওয়া হচ্ছে ২৮০০ টাকা আর আমাদের ৪৫০০ টাকা৷ একই নিয়মে দুই কলেজের দুই রকম ফরম পূরণের ফি হয় কেমনে? প্রতিবছরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নেয়। আমরা আমাদের নির্দিষ্ট ফি এর বাইরে একটাও বেশী দিবনা৷ যদি না মানা হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব৷

 

এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক বলেন, এখন ব্যস্ত আছি৷  বিষয়টি সমাধানে আমরা বসেছি।

 

 

 



সম্পর্কিত খবর