স্বাস্থ্য

ওভেন ছাড়াই চকোলেট কেক তৈরি করার সহজ রেসিপি

জন্মদিন বা বিবাহবার্ষিকী, কিংবা চায়ের আড্ডায় টুকটাক মুখ চালানো—কেক ছাড়া যেন চলে না। কিন্তু বাড়িতে ওভেন বা মাইক্রোওয়েভ নেই বলে অনেকেই কেক বানাতে গিয়ে পিছিয়ে আসেন। কিন্তু এবার আর চিন্তা নেই! প্রেসার কুকার বা সাধারণ কড়াইতে খুব সহজেই বানিয়ে ফেলা যায় দোকানের মতো নরম স্পঞ্জি চকোলেট কেক। রইল তার সহজ রেসিপি।এই কেক বানাতে আহামরি কোনো উপকরণের প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই তৈরি হবে এই ‘ক্রিসমাস’ স্পেশাল কেক। চলুন, জেনে নেওয়া যাক—

 

উপকরণ

 

ময়দা-১ কাপ

চিনি- ১ কাপ

কোকো পাউডার- ১/২ কাপ

বেকিং পাউডার- ১ চা চামচ

বেকিং সোডা- ১/২ চা চামচ

ডিম- ২টি

সাদা তেল বা মাখন- ১/২ কাপ

দুধ- প্রয়োজন মতো (মিশ্রণ তৈরির জন্য)

ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ

 

প্রণালী

 

প্রথমে একটি বড় বাটিতে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ও বেকিং সোডা একটি ছাকনি দিয়ে ভালো করে চেলে নিন। এর ফলে কেকের মিশ্রণটি খুব মসৃণ হবে।

 

 

এবার অন্য একটি পাত্রে ডিম (ডিম ছাড়া করতে চাইলে ১/২ কাপ টক দই ব্যবহার করতে পারেন), তেল ও গুঁড়া চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন।

যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায় এবং মিশ্রণটি হালকা হয়ে আসে, ততক্ষণ ফেটাতে হবে। শেষে ভ্যানিলা এসেন্স দিন। এবার তরল মিশ্রণের মধ্যে চেলে রাখা শুকনা উপকরণগুলো অল্প অল্প করে মেশাতে থাকুন।

 



সম্পর্কিত খবর