খুলনা

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালন

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি’ এ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস চত্বরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিননুর রাইনের সভাপতিত্বে সভাতে অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, থানার অফিসার-ইন-চার্জ শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম ও কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। বক্তাগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, মানুষের স্বাস্থ্যের পুষ্টির চাহিদা মেটাতে দুধ, ডিম ও মাংসের প্রয়োজনীয়তা আবশ্যক। প্রাণিসম্পদ বিভাগের কর্মীদের তত্ত্বাবধানে খামারিদের উৎপাদনের মাধ্যমে এর চাহিদা পূরণ হয়ে থাকে। এজন্য খামারিদের বেশি বেশি প্রশিক্ষণের মাধ্যমে দেশের আমিষ জাতীয় খাবারের উৎপাদন বাড়াতে হবে। সভাতে আরো বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ শহীদুল ইসলাম, সমকালের সাংবাদিক জামির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন ও প্রভাষক মশিউর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

প্রাণিসম্পদ সপ্তাহ পালনে অফিস চত্বরে ৪২ টি স্টলে এ উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের খামারে পালনকৃত গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করেন। শেষে খামারিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।



সম্পর্কিত খবর