দেশের খবর

কিছুক্ষণ দেখা দিয়ে ফের মুখ লুকিয়ে নেয় সূর্য

সম্প্রতি কয়েক দিন সূর্যের মুখ দেখা যায় নি। চারদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। সাথে ছিল কনকনে হিমেল হাওয়ায় প্রচন্ড শীত। জনজীবন প্রায় একেবারে স্থবির হয়ে পড়েছিল। অত্যধিক ঠান্ডায় মানুষজনসহ পশু-পাখি সবারই জবুথবু অবস্থা যেন। বিশেষ করে বৃদ্ধ-শিশু-রোগীদের অবস্থা ছিল খুবই শোচনীয়। বয়োবৃদ্ধরা অতি ঠান্ডায় আরো কাহিল হয়ে পড়েছিল। অবুঝ শিশুদেরও কষ্টের সীমা ছিল না। রোগীদের জীবনে নেমে এসেছিল এক চরম দুর্ভোগ। অতি ঠান্ডায় নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে দুর্বিসহ এক জীবন কাটাচ্ছিল তারা। আর নিরীহ অবলা অসহায় পশুরা মালিকদের দয়ায় ছেঁড়া কাঁথা-কম্বল-চট জড়িয়ে শীত নিবারণে যথেষ্ট ছিল না। মানুষজন সাধ্যমত শীত বস্ত্র জড়িয়ে ও খড়কুটো জ্বালিয়ে কোন রকমে শীত নিবারণের চেষ্টা করেছে মাত্র। অপরদিকে শীতকালীন শাক-সবজি ও বীজতলার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ফলে ঠান্ডাজনিত কারণে শাক-সবজির নানা রোগ-বালাইও দেখা দিয়েছে। এতে ব্যাহত হয়েছে আশানুরূপ ফলন। উৎপাদন ব্যাহত হয়েছে নানা ফসলের। হঠাৎ সোমবার দুপুর থেকে সূর্য কিছুক্ষণ দেখা দিয়ে ফের মুখ লুকিয়ে নিচ্ছে। প্রকৃতি ও সকল জীবের নতুন করে প্রাণ ফিরে পাওয়ার আকুলতা। আবার কবে পুরোদমে সচল হবে সকল জীবের স্বাভাবিক জীবনযাত্রা।



সম্পর্কিত খবর