চট্টগ্রাম প্রতিদিন

কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই স্লোগানকে সামনে রেখে কুতুবদিয়া থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা কম্পাউন্টে এসে শেষ হয়। পরে, উপ-পরিদর্শক রায়হান উদ্দিনের সঞ্চালনায় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পুলিশ উপ-পরিদর্শক (ওসি তদন্ত) কানন সরকার, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ হাসান কুতুবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছাফা বি.কম, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি রেজাউল করিম, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, আলী আকবর ডেইল ইউনিয়ন আ'লীগের সভাপতি কাইমুল ইসলামসহ স্থানীয় সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

 



সম্পর্কিত খবর