বৃহত্তর কুষ্টিয়া জেলা জাতীয় এবং স্থানীয় ক্রীড়াঙ্গণে স্বাধীনতার আগে ও বিশেষ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ক্রিকেটে এ জেলার অবদান অনস্বীকার্য। এ জেলা থেকে আহমেদ কর্ণেল, কাজি হাবিবুর রহমান সুমন, মোহাম্মদ মিথুন আলী, মোঃ বিজয় জাতীয় দলের হয়ে খেলেছেন। এছাড়া মাজেদুর রহমান মহসিন, ইকবাল মাহমুদ, তরিকুল আলম বাবু,মাসুদুর রহমান ভিক্টু, মঞ্জুরুল আলম রুনু, আহম্মেদ কবির, ইমদাদুল বাশার রিপন, মোঃ আলী নিশান ঢাকা ও জেলার মাঠ মাতিয়েছেন। বর্তমানে
একঝাক খেলোয়াড় জাতীয় দলের বয়স ভিত্তিক, বিভাগীয় বিভিন্ন স্তরে মাঠ মাতিয়ে চলেছেন প্রতিদিন।
এত কিছুর পরেও কুষ্টিয়া জেলায় একটি শূন্যতারয়ে গিয়েছিল। সেই শূন্যতা অনুধাবন করে সাবেক ক্রিকেট প্লেয়ার, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ আলী নিশান এর উদ্যোগে জেলায় আত্মপ্রকাশ করলো কুষ্টিয়া জেলা ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন। বুধবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন ও আংশিক কমিটি ঘোষনা করা হয়। কমোটির সভাপতি নির্বাচিত হয় সাবেক ক্রিকেটার ও খুলনা বিভাগীয় কোচ কাজী এমদাদুল বাশার রিপন, সাধারন সম্পাদক- মোহাম্মদ আলী নিশান, সিনিয়র সহ সভাপতি - তরিকুল আলম বাবু
সহ সভাপতি- মাসুদুর রহমান ভিক্টু। এই কমিটিকে ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করতে বলা হয়।