দ্বাদশ সংসদ নির্বাচনে ৭৭ কুষ্টিয়া-৩ (সদর) আসনে ভোট কারচুপি, পোলিং এজেন্টদের মারধর ইত্যাদি অভিযোগ এনে ও পুনরায় ভোটের দাবি এনে ৭ জানুয়ারী দুপুরে নির্বাচন বর্জন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার। এবার গেজেট বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) পারভেজ আনোয়ারের কর্মী-সমর্থকেরা। সেই সঙ্গে তাঁরা ভোটের পরে বিজয়ী নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফের কর্মী-সমর্থকদের হামলা-সহিংসতার শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলে ধরেছেন। গতকাল দুপুরে ঘন্টাব্যাপী শহরে কালেক্টরেট চত্বরের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন করা হয়। সেখানে সহস্রাধিক নারী-পুরুষ ব্যানার হাতে দাঁড়িয়ে অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন পারভেজ আনোয়ারের বাবা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া পৌরসভার পাঁচবারের মেয়র আনোয়ার আলী। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে পারভেজ আনোয়ারের অভিযোগ গুলো এরকম, প্রিজাইডিং অফিসার নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে। দলীয় পথ ধারী ও নৌকার অনুসারীদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন নৌকার পক্ষে কাজ করেছে। ভোটের আগের রাতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নৌকা মার্কার পক্ষের ক্যাডাররা প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্রের আশেপাশে মহড়া দেয়। আমাদের পোলিং এজেন্ট এর হুমকি দিয়েছে। ভোটের দিন বেলা ১১টার মধ্যে প্রায় ৭০টি কেন্দ্র থেকে পারভেজের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। বেলা একটার মধ্যে কয়েকটি কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্র দখলে নেন নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকেরা। বেলা দেড়টা থেকে খবর আসতে থাকে, পোলিং এজেন্ট শূন্য করে প্রশাসনের সহায়তায় নৌকায় সিল মারা হচ্ছে। মুঠোফোনে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সহায়তা পাওয়া যায়নি।
পারভেজ আনোয়ার আমাদের বলেন, ভোটের দিন অনেক কেন্দ্রেরে পুলিশের উপস্থিতি ছিলনা। শুধুমাত্র আনসার দেখা গেছে। কয়েকটি কেন্দ্রে পুলিশের উপস্থিতি থাকলেও নিরপেক্ষ ভূমিকায় না থেকে তারা নৌকার পক্ষে কাজ করতে দেখা গেছে। পুলিশের উপস্থিতিতে আমার ঈগল মার্কার কলিং এজেন্ট এর হুমকি ধামকি মারধর এমনকি কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এমন অভিযোগের প্রমাণ আছে দাবি করে পারভেজ আনোয়ার কুষ্টিয়া-৩ (সদর) আসনে পুনরায় ভোটের দাবি করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে কোন কারচুপি, বিপক্ষ প্রার্থীর পোলিং এজেন্টের হুমকি দেওয়া কেন্দ্র থেকে বের করে দেওয়া জোর করে ভোট নেওয়া এমন কোন ঘটনা ঘটেনি ভোটারদের শত স্প্রত ঘটে নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফ জয়ী হয়েছে বলে মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের একাধিক নেতা।
মানববন্ধন এর কিছুক্ষণ পর কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলরগণ স্থানীয় একটি হোটেলে মেয়রের বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে কুষ্টিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল হক মুরাদ লিখিত বক্তব্য পেশ করেন। তিনি বক্তব্যে বলেন পৌরসভার মেয়র তার ব্যক্তিগত কাজে পৌরসভার সুযোগ সুবিধা ভোগ করেন। তিনি ১ টাই অফিসে এসে ২.৩০ মিনিটে চলে যান। মেয়র তার একার সিদ্ধান্তে পৌরসভার মধ্যে পৌর কর পানির বিল অটোরিকশার নিবন্ধন বিল জন্ম নিবন্ধন বিল সহ সকল বিলের ফ্রি বাড়িয়েছে অনেক বেশি। পৌরসভায় মাসে একটিমাত্র মাসিক মিটিং ছাড়া মেয়রের সাথে কথা বলার কোন সুযোগ নেই। মাসিক মিটিংয়েও শেষ দুই মাস হয়নি। পৌর সেবা পেতে নাগরিকদের গুনতে হচ্ছে মোটা অংকের টাকা সেই সাথে ভোগান্তি পোহাতে হচ্ছে পৌর নাগরিকদের। পৌর কাউন্সিলরদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি সকল ক্ষেত্রে টাকা বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সহ ২৩ জন কাউন্সিলর।
দুর্নীতির অভিযোগে কাউন্সিলরদের সাংবাদিক সম্মেলন সম্পর্কে মেয়র আনোয়ার আলী বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোন দুর্নীতি করি না দুর্নীতিকে প্রচ্ছয়ও দিয়না। কাউন্সিলররা দুর্নীতি করতে না পেরে আমার বিরুদ্ধে গেছে। তারা এমপি পক্ষের শেখানো কথা বলছে।
দুই পক্ষের এমন অবস্থানে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত কুষ্টিয়া শহর। কুষ্টিয়ার শান্তিপ্রিয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে দ্বাদশ সংসদ নির্বাচনে পৌর মেয়রের ছেলে মোহাম্মদ পারভেজ আনোয়ার তনু পরাজিত হয়ে নির্বাচনে কার সুফির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন ও কাউন্সিলরদের নেতৃত্বে পৌর মেয়রের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে সাংবাদিক সম্মেলন ঘিরে। অনেকেই ধারণা করছে যেকোনো সময় রক্ত খেয়েই সংঘর্ষ ঘটে যেতে পারে।