দেশের খবর

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ ডাক্তারসহ সদস্যসহ ১৭ মনোনয়ন বাতিল

দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪ টি সংসদীয় আসনে নির্বাচনের উদ্দেশ্যে ৪৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্যসহ ১৭ জনের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া  জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ এহেতেশাম রেজা জানান, সকল প্রার্থীর জমাকৃত মনোনয়ন যাচাই-বাছাই করে তাদের ফর্মে ভুল, তথ্যের গড়মিল সহ বিভিন্ন কারনে মনোনয়ন বাতিল করা হয়েছে। আসনগুলোতে ২৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন-

 

কুষ্টিয়া ১(দৌলতপুর) আসনে ফিরোজ আল মামুন, ফজলুল হক, ফারুক হোসেন ও নাজমুল হুদা।

 

কুষ্টিয়া ২(ভেড়ামারা এবং মিরপুর) আসনে শাহেদুজ্জামান, সাম্যবাদি দলের আনোয়ার হোসেন বাবলু, শরিফুজ্জামান নবাব,ডাঃ ইফতেখার মাহমুদ, আরিফুর রহমান, সৈয়দ কামরুল আরিফিন।

 

কুষ্টিয়া ৩(সদর) তরিকত ফেডারেশন এর মেহেদী হাসান রিজভী, রাকিবুজ্জামান, জাতীয় পার্টির নাফিজ আহমেদ খান, মোস্তফা কামাল।

 

কুষ্টিয়া ৪(কুমারখালী এবং খোকসা) আসনে নৈশ প্রহরী খাইরুল ইসলাম, ফারুক হোসেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ।

 

যাদের মনোনয়ন বৈধ আছে তারা হলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আওয়ামী লীগ এর আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ,  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী, ওয়ার্কার্স পার্টির মোঃ মজিবুর রহমান, জাতীয় পার্টির শাহারিয়ার জামিল জুয়েল ,জাসদের শরীফুল কবীর স্বপন।

 

কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা)  আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন, স্বতন্ত্র প্রার্থী ডা. মুস্তানজিদ,  জাতীয় পার্টির (এরশাদ) ডা. শহিদুল ইসলাম ফারুকি,  ইসলামি ফ্রন্ট বাংলাদেশ এর বাবুল আক্তার।

 

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাসদের গোলাম মহাসিন, মেয়র পুত্র স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু, এনপিপি’র ফরিদ উদ্দিন, বিএনএম’র কে এম জহুরুল ইসলাম ও জাকের পার্টির আবু আশরাফ শাহিনুর।

 

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগ মনোনীত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, তৃণমূল বিএনপির আবু সামস খালেকুজ্জামান, তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন, জাতীয় পার্টির (এরশাদ) আইনুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের রাশিদুল ইসলাম ও এনপিপির শহিদুল ইসলাম।



সম্পর্কিত খবর