মানুষ হত্যা এ যেন বর্তমান সময়ে কোন ব্যাপারই না। আর সেটা যদি কুষ্টিয়া জেলা হয় তাহলে তো আরো কোন ব্যাপারই না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলায় হত্যা, লুটপাট, সংঘর্ষ বেড়েই চলেছে। সোমবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮.১৫ মিনিটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই মনির মিস্ত্রি (৪৫)কে খুন করলো ভাই। ঘটনাটি ঘটে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামে। প্রতিবেশীর বর্ণনা থেকে জানাগেছে, গ্রামের মৃত রহিম মিস্ত্রি ও মৃত আমোদ আলী দুই ভাই। তাদের ছেলেরা একই গ্রামে বসবাস করে। রহিম মিস্ত্রির ছেলে মনির পেশায় কাঠ মিস্ত্রি। আমোদ আলির ছেলে তাকে ঘরের জানালা দরজা তৈরীর কাজ দেয়। জানালা দরজা তৈরী করতে বেশী সময় লাগায় গতকাল এশার নামাজের পর মনিরের সাথে তার চাচাতো ভাই আমিরুলের বাকবিতন্ডা শুরু হলে আমিরুলের সাথে তার অন্য ভাই নজু, মিনারুল, নাজমুল, কালাচান যোগ হয়। এক পর্যায়ে সবাই মিলে মনিরকে মারাত্মকভাবে পিটাতে থাকে। মনিরের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে স্থানীয় হালসা ক্লিনিকে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মনিরের বড় ভাই গনি মিয়া জানান, এই হত্যা পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে।দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিভিন্ন কারনে ঝামেলা চলছিলো। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আমার ভাইকে খুন করলো প্রতিপক্ষরা। সর্বশেষ মামলার প্রস্তুতি চলছিলো। হত্যাকারীরা পরিবার সহ গ্রাম ছেড়ে পালিয়েছে।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, জানালা দরজার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আসামিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।