দেশের খবর

কুষ্টিয়ায় যুবকের ৯ টুকরা লাশ উদ্ধার জেলা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি সহ আটক ৫

এক সময় সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে পরিচিত কুষ্টিয়া তার নিজস্ব রুপ ধারন করছে কি না এই প্রশ্ন এখন জেলার মানুষের। কুষ্টিয়া সদর উপজেলার ১ নং হাটশহরিপুর ইউনিয়নের পদ্মা নদীর বিস্তৃত চর থেকে এক যুবকের লাশের ৯ টুকরো উদ্ধার করেছে জেলা পুলিশ। ক্ষতবিক্ষত লাশের টিকরো গুলো ৭ টি ব্যাগে রাখা ছিলো। বিভৎস হত্যা কান্ডে যুবকের মরদেহ খুজতে শুক্রবার দিবাগত রাত ২ টা থেকে রুদ্রধার অভিযান চালিয়ে লাশের টুকরো গুলো উদ্ধার করে। পরে পুলিশ টুকরোগুলো কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহত যুবক জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মাওলা বক্স সরদারের ছেলে মিলন হোসেন (২৮)।  স্ত্রী মিমি খাতুনকে নিয়ে নিহত মিলন কুষ্টিয়া হাউজিং ই ব্লকে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
টেক্সটাইল প্রকৌশলে পড়ার পাশাপাশি তিনি অনলাইনে আউট-সোর্সিংএর কাজ করে আয় করতো।

পুলিশ জানিয়েছে, চাঁদার দাবিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি এস কে সজীবের নেতৃত্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ সজীবসহ পাঁচজনকে আটক করেছে। তাঁদের জেলা গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ  বলেন, চাঁদার দাবিতে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িত কয়েকজনকে আটকের পর তাঁদের দেখানো জায়গা থেকে লাশের ৯টি টুকরা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে সজীব নামের এক যুবকের ফোনকল পেয়ে মিলন শহরের ভাড়া বাসার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ওই দিন সন্ধ্যায় তাঁর স্ত্রী মিমি খাতুন কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্ত শুরু করে পুলিশ। মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে প্রথমে মিলনের এক বন্ধুকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তিতে জানা যায়, আরেক বন্ধু সজীবের নেতৃত্বে মিলনকে হত্যা করা হয়েছে। পরে গতকাল বিকেলে অভিযান চালিয়ে সজীবসহ আরও চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা মিলনকে হত্যার পর তাঁর লাশ টুকরা করে পদ্মার চরে পুঁতে রাখার কথা স্বীকার করেন।



সম্পর্কিত খবর