দেশের খবর

কৃষি বিপর্যয়: টপ সয়েল কাটার মচ্ছব

যত্রতত্র কৃষি জমির উপরিভাগের মাটি তথা টপ সয়েল কাটার মচ্ছব চলছে। ফলে কৃষি জমির উর্বর মাটি চলে যাচ্ছে নানা স্থানে। এতে একদিকে যেমন কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে অপরদিকে তেমনি উৎপাদন ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। দেখা দিবে কৃষি বিপর্যয়ের। সবচেয়ে বড় কথা এর বিরাট প্রভাব পড়বে জাতীয় উৎপাদনে। এখনই কৃষি বিপর্যয় রোধ করা দরকার। তা না হলে আমরা ধীরে ধীরে দুর্ভিক্ষের কবলে পড়ব। জামালপুরের সরিষাবাড়ীর নানা স্থানেই টপ সয়েল কাটার মচ্ছব চলছে। এটা শুধু এ উপজেলাতেই সীমাবদ্ধ নয়। জেলা ছাপিয়ে বিভাগ থেকে দেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছে। অপরের কারণে বা দেখাদেখি টপ সয়েল কাটার ফলে- আমরা নিজেরাই নিজেদের কপালে কুড়াল মারছি। সাময়িক সুবিধা যেমন- মাটি বিক্রি করে টাকা পাওয়া, ডোবা-পুকুর ভরাট ও অপরিকল্পিত বসতি স্থাপনে মাটি কেটে। সুবিধার চেয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বেশি। যেমন- জমির শ্রেণির পরিবর্তন করে, উর্বর মাটি সরিয়ে অনুর্বর করে ও যত্রতত্র অপরিকল্পিত মাটির ব্যবহারের মাধ্যমে। এ বিষয়ে কৃষি বিভাগ ও কৃষি মন্ত্রণালয়, ভূমি বিভাগ ও ভূমি মন্ত্রণালয় এবং উপজেলা ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে এগিয়ে আসতে হবে।



সম্পর্কিত খবর