চট্টগ্রাম প্রতিদিন

কোটা সংস্কার আন্দোলনে সকল শহীদদের স্মরণে নাসিরনগরে মোমবাতি প্রজ্বলন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে জানা অজানা সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাসিরনগরের সাধারণ শিক্ষার্থীরা।

 

আজ ৬'ই আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭ টার দিকে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত মোমবাতি প্রজ্বলন করা হয়।

 

শিক্ষার্থীরা শহীদ মিনার পাদদেশে সারিবদ্ধভাবে শহীদ মিনারে মোমবাতি রেখে ১ মিনিট নীরবতা পালন করে। শেষে  বিভিন্ন গণসঙ্গীত ও গান পরিবেশন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাসিরনগরের শিক্ষার্থীরা।

 

এসময় `মুক্তির মন্দির সোপান তলে', `পূর্ব দিগন্তে সূর্য উঠেছে', `তীর হারা এই ঢেউয়ের সাগর' সহ বিভিন্ন ধরনের গান পরিবেশিত হয়।



সম্পর্কিত খবর