দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে সরকারীভাবে নির্বাচিত হয়েছে। আগামী দিনের স্মার্ট গড়ার কারিগর, গাজীপুরের ৫ আসনের নির্বাচনে জয় লাভ করেছে - গাজীপুর -১ আ,ক,ম মোজাম্মেল হক, গাজীপুর -২ জাহিদ আহসান রাসেল, গাজীপুর -৩ রুমানা আলী টুসি, গাজীপুর -৪ সিমিন হোসেন রিমি, গাজীপুর -৫ আখতারুজ্জামান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরবর্তী সময় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
গাজীপুর-৫ আসনের কালীগঞ্জের আওয়ামী লীগের বর্তমান এমপি মেহের আফরোজ চুমকি (নৌকা) প্রতীক মার্কাকে হারিয়ে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা আখতারুজ্জামান।
গত ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাত দশটার মধ্যে ৫ আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা৷ তবে সরকারিভাবে আজ সোমবার (০৮ জানুয়ারি) সকালে সবগুলো আসনের চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া ফলাফল অনুয়ায়ী গাজীপুর-১ আসনের সরকারীভাবে বিজয়ী হয়েছেন আ ক ম মোজাম্মেল হক (নৌকা) ১০৯২১৮ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রাসেল স্বতন্ত্র (ট্রাক) পেয়েছে ৯২৭৮৮ ভোট।
গাজীপুর-২ আসনে সরকারীভাবে বিজয়ী জাহিদ আহসান রাসেল পেয়েছে (নৌকা)-১০৪,৪৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলিম উদ্দিন বুদ্দিম (ট্রাক)- পেয়েছে ৮৪,১২৯ ভোট।
গাজীপুর-৩ আসনে সরকারীভাবে অধ্যাপিকা রুমানা আলী টুসি (নৌকা) পেয়েছে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ (ট্রাক) পেয়েছে ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।
গাজীপুর ৪ আসনে সরকারীভাবে (নৌকা) প্রতীক সিমিন হোসেন রিমি পেয়েছে ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে সরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক স্বতন্ত্র আলম আহমেদ পেয়েছেন ৪৪০৪৫ ভোট।
গাজীপুর ৫ আসনের সরকারীভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান (ট্রাক) ৮২৭২০ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান এমপি মেহের আফরোজ চুমকি ( নৌকা) পেয়েছে ৬৭৭৮৩ ভোট।
গাজীপুর ৫ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আখতারুজ্জামান বেশ পুরোনো রাজনীতি নেতা। তিনি সাবেক সংসদ সদস্য, ডাকসুর ভিপি, জিএস ছিলেন। এবারের নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থীকে শুরু থেকেই সমর্থন দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম।