ঢাকা

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন বাসন থানা বিএনপির সভাপতির ভাই ও তাঁর ভাতিজা।

 

বুধবার (২৯ অক্টোবর) মধ্যরাতে মহানগরীর বাসনের নাওজোড় এলাকায় গাজীপুর আর্মি ক্যাম্পের (১৪ ফিল্ড রেজি. আর্টিলারি) নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযান শেষে আটককৃতদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তাঁর ছেলে মো. মুশফিক (২৭)। তসলিম সিরাজ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ-এর ভাই।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে নাওজোড় এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে আটককৃত তসলিম সিরাজ ও তাঁর ছেলে মো. মুশফিকের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত সামগ্রী:

 

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড এবং গাঁজা।

 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।



সম্পর্কিত খবর