গাজীপুর সদর উপজেলায় গৃহবধূকে যৌতুকের দাবিতে স্বামী তিন বছর যাবত অধিক পরিমাণে নির্যাতন করে আসছিলো।
পরবর্তী সময় গত ১৯-০১-২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১১ ঘটিকায় স্বামী মোঃ বিল্লাল হোসেন, স্ত্রী মোসাম্মৎ রেশমা আক্তার এর সাথে অশ্লীল ভাষায় গালাগালি এবং কথা কাটাকাটি ও ঝগড়া করে বিল্লাল রেশমাকে বলে তুই মরে যা না হয় চলে যা।
রেশমা এ বিষয়ে তার পরিবারকে মোবাইল করে জানালে পরিবার রেশমাকে ধৈর্য ধারণ করতে বলে।
সেই দিন রাতে ঝগড়া শেষে দুজন দুজনের মতো করে ঘুমিয়ে পড়ে।
২০-০১-২০২৪ ইং তারিখ আনুমানিক ভোর ০৪.৪১ ঘটিকায় রেশমা হঠাৎ করে বড় ভাই এরশাদকে মোবাইল করে কান্না করতে করতে বলে, ভাই তুই আইসা আমাকে নিয়া যা, নাইলে আমারে আর তোরা পাইতি না।
এই কথা বলার সাথে সাথে রেশমার হাত থেকে বিল্লাল তার মোবাইলটি কেড়ে নিয়ে মারধর করে। মোবাইল কাটার সাথে সাথে রেশমার বড় ভাই এরশাদ নিজের সিএনজি চালিয়ে আনুমানিক ভোর ০৫.১৫ ঘটিকার সময় বিল্লালের বাসায় গিয়ে দেখে বিল্লাল তার বাসার ভিতরে বসে আছে।
বিল্লালের বাসায় উপস্থিত লোকজনের মুখে জানতে পারে এরশাদ তার বোন রেশমা বিষ পান করেছে। রেশমার নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে এবং মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছে।
বড় ভাই এরশাদ ছোট বোন রেশমাকে সিএনজিতে উঠিয়ে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইমারজেন্সিতে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে রেশমা আক্তার কে মৃত ঘোষণা করে ডাক্তার। এবং হাসপাতালে কর্তৃপক্ষ জানায় রেশমা আক্তার বিষ পান করে মৃত্যুবরণ করেছে।
তারপর হাসপাতালের লোকজনের সার্বিক সহযোগিতায় রেশমার বড় ভাই এরশাদ সদর থানার পুলিশ কে ফোন দিলে পুলিশ সাথে সাথে হাসপাতালে এসে উপস্থিত হন।
পুলিশ লাশের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে রিপোর্ট তৈরি করে এবং ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এই মর্মে রেশমার বড় ভাই এরশাদ নিজে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। রেশমার পরিবারের দাবি যৌতুকের জন্য রেশমাকে নির্যাতন করে বিল্লাল এবং তার মা বিউটি বেগম মিলে মেরে ফেলছে।
নির্যাতন করে রেশমাকে মারার পর মোঃ বিল্লাল হোসেন রিপন (৩৫) ও তার মা মোছাঃ বিউটি বেগম মিলে বিষয়টি আত্মগোপন রাখার জন্য রেশমার মুখে বিষ ঢেলে দিয়ে সবাইর চোখে ধুলো দিতে চেষ্টা করেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ইসলাম শরীয়ত মোতাবেক অনুযায়ী পারিবারিক বন্ধনে তাদের বিয়ে হয়েছে তিন বছর যাবত।বিল্লাল ও রেশমার ঘরে একটি মেয়ে কন্যা ও আছে।
বিয়ের পরপরই বিল্লাল মাঝে মাঝে রেশমার কাছে যৌতুক চাওয়া নিয়ে কিছু দাবি ধাক্কা করতো এবং এই যৌতুকের জন্য নিয়মিত নির্যাতন করে যেতো।
তারপর রেশমার গর্বে বাচ্চা থাকাতে ওই বাচ্চার দিক চিন্তা করে রেশমা সবসময় ধৈর্য ধারণ করে থাকতো।
নিহত রেশমা আক্তার (২৭) গাজীপুর সদর থানার কাথোরা গ্রামের মোঃ আবদুল মজিদ এর মেয়ে এবং গাজীপুর সদর থানা কাথোরা গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ বিলাল হোসেন রিপন (৩৫)
নিহত রেশমা আক্তারের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নিয়মিত নির্যাতন করা হতো রেশমাকে। একপর্যায়ে সহ্য করতে না পেরে রেশমা তার পরিবারকে বিষয়টি মোবাইল করে জানালে, ওইদিন রাতে রেশমার স্বামী বিল্লাল হোসেন রিপন ক্ষিপ্ত আকারে রূপ ধারণ করে মা বিউটি বেগমের সার্বিক সহযোগিতায় রেশমাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি।
এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন এলাকার সদর থানায় স্বামী বিল্লাল হোসেনকে এক নং আসামি করে থানায় ৩০৬ ধারায় একটি মামলা হয়, মামলা নং ৩৩ মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি বিল্লাল হোসেনের কারনেই এ ঘটনা ঘটেছে
পুলিশের সাথে কথা বলে জানা যায়, এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন এলাকার সদর থানায় স্বামী বিল্লাল হোসেনকে এক নং আসামি করে থানায় ৩০৬ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৩৩ উল্লেখ করা হয়েছে, আসামি বিল্লাল হোসেনের কারনেই এ ঘটনা ঘটেছে। আসামি গ্রেফতার করতে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।