খবর প্রতিদিন

গোয়াইনঘাটে নৌকার পক্ষে হবে ভোট বিপ্লব-সুবাস

পর্যটন কেন্দ্রের জন্যে বিখ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলা। এখানকার জাফলং, পান্থুমাই, বিছনাকান্দিসহ কয়েকটি পর্যটন কেন্দ্র দেশব্যাপী ব্যাপক পরিচিত পেয়েছে। এসব পর্যটন কেন্দ্র পর্যটকসহ স্থানীয় সাধারণ মানুষের পদচারণায় মুখরিত থাকে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব পর্যটন কেন্দ্রে নেমে এসেছে অনেকটা নীরবতা। স্থানীয়রা ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনী মাঠে। ভোট উৎসব করতে প্রস্তুতি নিচ্ছেন। ভোট উৎসব সফল করতে মাঠে ঘাটে অবিরাম ছুটে চলেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

গোয়াইনঘাট উপজেলাটি সিলেট-৪ আসনের অন্তর্ভূক্ত। এই আসনের বর্তমান সংসদ সদস্য প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। তিনি এই আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তাঁর প্রতিদ্বন্ধি হিসেবে শক্তিশালী কোনো প্রার্থী নেই। বিজয় অনেকটা নিশ্চিত তার পক্ষে। তারপরও দলীয় নেতাকর্মীদের ঘুম হারাম। এমপি ইমরান আহমদ মাঠে নেমেছেন অন্যবারের চেয়ে সক্রিয় হয়ে। ইমরান পতœী ড. নাসরিন আহমদ এই নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। ব্যাপক তোড়জোর। চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ।

 

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক টিম গোয়াইনঘাট উপজেলার প্রায় প্রতিটি ঘরে ছুটে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ও উদ্দেশ্য পৌঁছে দিচ্ছেন তাদের কাছে।

 

 

সহজ বিজয় দরজার কাছে-তারপরও এত তোড়জোর কেন জানতে চাইলে গোয়াইনঘাট আওয়ামী লীগের নেতা ও সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস জানান, ৭ জানুয়ারি ভোট বিপ্লব সৃষ্টি করার জন্যে মূলত ওই তোড়জোর চলছে। ভোট উৎসব সৃষ্টির মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেয়া হবে-জননেত্রী শেখ হাসিনার ভিশনকে নসাৎ করা যাবে না।

 

সুবাস দাস বলেন, সিলেট-৪ আসনের নাগরিকরা অনেক পিছিয়ে ছিলেন। সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। এই আসনের নাগরিকরা এগিয়ে যাচ্ছেন মন্ত্রী ইমরান আহমদের নেতৃত্বে। এই নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। ফলে এই আসনের পর্যটন খাতগুলো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে দেশ বিদেশের পর্যটকদের। মন্ত্রী ইমরান আহমদের পরিকল্পিত পরিকল্পনায় এই নির্বাচনী এলাকায় শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে মন্ত্রী ইমরান আহমদ জীবনের শেষ প্রান্তে এসেও কাজ করছেন নিরলসভাবে। আগামীতে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ পদক্ষেপ নেবেন তিনি। এই অবস্থায় ৭ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে নৌকায় ভোট দিয়ে মন্ত্রী ইমরান আহমদকে বিজয়ী করতে হবে।



সম্পর্কিত খবর