শিক্ষা

ঘুর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ৩ বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের  এ তথ্য জানিয়েছেন। 

 

 

 

 

তিনি আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানও বন্ধ থাকবে। 



সম্পর্কিত খবর