চট্টগ্রামে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) শ্রমিক লীগের নেত্রী কানিজ ফাতেমা লিমাকে আটক করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে আটক করে পুলিশে দেয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে দৈনিক বায়ান্নকে বলেন, কানিজ ফাতেমা লিমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আটক করে থানায় হস্তান্তর করেছে।
তার বিরুদ্ধে থানায় মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ