চট্টগ্রাম মহানগর বিএনপির শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস এর তিনদিন ব্যাপী আয়োজিত কর্মসূচি সফল করার লক্ষে কোতোয়ালি থানা বিএনপি’র প্রস্তুতি সভা শুক্রবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক ও কোতোয়ালি থানা বিএনপি প্রধান সমন্বয় হারুন জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লা। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ।
বক্তব্য রাখেন, মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক সেহাবউদ্দিন মুবিন,খোরশেদুল আলম, আলহাজ্ব ইসমাইল বালি, আলহাজ্ব জাকের হোসেন, তৈাহিদুল সালাম নিশাতসহ কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত ওয়ার্ড সমূহের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন জাতি দীর্ঘ ১৭ বছর পর এবার ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে মহান বিজয় দিবস পালন করবে। এই দিবসের সাক্ষী হওয়ার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীকে বর্ণাঢ্য সাজে অংশগ্রহণের আহŸান জানান। তিনি দেশকে সংকটমুক্ত করার জন্য নির্বাচনীয় রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানান।
প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন বিএনপি একটি আদর্শবাদী রাজনৈতিক দল, এইখানে অনুপ্রবেশ ও অপকর্মের কোন সুযোগ নেই, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে, শাস্তি ভোগ করতে হবে এই ব্যাপারে কোন ছাড় নেই। তিনি দলকে তৃণমূল থেকে সংগঠিত করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।