সিএমপির চান্দগাঁও থানা পুলিশ থানার বেপারী এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামী মো. তারেককে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
মো.তারেক (৩৭), একই থানার বেপারী পাড়ার আব্দুর রহমান সওদাগরের মৃত মো. ইউসুফের ছেলে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে বেপারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ