চান্দিনা পৌরসভায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দীর্ঘদিন নানা জটিলতা ও অকেজো থাকায় পৌরসভায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।তাই পৌরবাসিকে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেয়া হয়। তারি ধারাবাহিকতায় সরাসরি গ্রাহক পর্যায়ে পানি সরবরহের লক্ষ্যে পূর্বে বোরিংকৃত গভীর নলকূপ থেকে ১.৪৭০ কিলোমিটার দীর্ঘ পাইপ বসানোর উদ্বোধন করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন।বৃহস্পতিবার ( ১৫ মে )সকালে চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় এর উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন চান্দিনা পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন,উপ সহকারি প্রকৌশলী ও ওয়াটার সুপার ( ভারপ্রপ্ত )হাসান মঞ্জিল,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপ সহকারি প্রকৌশলী মোঃ মোস্তফা আমীর ভূইয়া,পৌর বিল ক্লার্ক রেজাউল করিম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রৌদ্র কনস্ট্রাকশন এর প্রতিনিধিরা। পরে বিশেষ মোনাজাত করা হয়।