চট্টগ্রাম প্রতিদিন

চেক প্রতারণা মামলার আসামি গ্রেফতার

খুলশী থানায় দায়ের করা চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে  পুলিশ।  ওই আসামির নাম আবদুল আজিজ। তার বাড়ি চকবাজারের চাঁন মিয়া মুন্সি লেইনে।

শনিবার (২০ নভেম্বর) রাত দুইটার দিকে নগরের বায়েজিদ এলাকার হাজীপাড়া থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তিনি রড-সিমেন্টের ব্যবসা করতেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, এএসআই সুহেল আহমেদসহ খুলশী থানার একটি টিম বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আবদুল আজিজকে গ্রেফতার করে।



সম্পর্কিত খবর