ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ নাম্বার আইনে জেলার জেলা প্রশাসক নিকট হতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনার জন্য লাইসেন্স গ্রহন করতে হবে। ৮ নাম্বারের ১(ক) কোন আবাসিক এলাকা ( যেখানে অন্তত ৫০ টি পরিবার বসবাস করে) ও ১(ঘ) অনুযায়ী দেশে ইট ভাটা কোন ফসলি জমিতে স্থাপন করা যাবে না। পরের ধারায় (২০১৯ সালের সংশোধিত) স্কুল কলেজ, রেললাইন..এর ৪০০ মিটারের বাহিরে আধুনিক মানের উন্নতি প্রযুক্তির ইট ভাটা যেমন হাইব্রিড হফম্যান ক্যাটাগরির ভাটা স্থান করা যাবে তবে একই আইনের ৬ নাম্বারে বলা আছে কোন ব্যক্তি ইট পোড়ানোর কাছে কোন ধরনের জ্বালানি কাঠ ব্যবহার করা যাবে না। এই ক্ষেত্রে আইন কিতাবে থাকলেও বাস্তবে এর কোন প্রয়োগ নেই। জেলায় প্রায় ১৫০ টি ইট ভাটার মধ্যে ১৩০- ১৩২ টি ইট ভাটা অবৈধ বলে বিভিন্ন ভাবে জানাগেছে। আর এই বিশাল অংকের অবৈধ ইট ভাটা স্থাপন করা হয়েছে কৃষকের ঘাম ঝরানো সবুজ ফসলের মাঠের মধ্যে। এগুলো এভাবেই চলছে বছরের পর বছর।এসব ইট ভাটায় ইট প্রস্তিত করতে ব্যবহার করা হচ্ছে ফসলের মাঠের উপরিভাগের উর্বর মাটি। দেদারছে পুড়ছে কাঠ। ইট ভাটার সামনে খোলা আকাশের নিচে হাজার হাজার মন কাঠ রেখে জ্বালানি ব্যবহার করছে। এই অনিয়ম গুলো সবার চোখে বাঁধলেও যাদের চোখে আগে বাঁধার কথা সেই কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের চোখে বাঁধে না! অনুসন্ধানে বিভিন্ন সূত্রে জানাগেছে পরিবেশ অধিদপ্তরের চোখে কালো চশমা দিতে অবৈধ ভাটা মালিকদের একটি কাল্পনিক সমিতি আছে। সেই সমিতির চাঁদার একটি বড় অংশ কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের হাবিবুর রহমান কে প্রদান করেন। জেলার ৯০ ভাগ ইট ভাটার পরিবেশ সনদ না থাকলেও মাথা তুলে দাড়িয়ে প্রতিদিন ইট তৈরী করছে এই সব ভাটা। আধুনিক পদ্ধতিতে ইট ভাটায় ইট প্রস্তিতের কথা থাকলেও সেই পুরাতন পদ্ধতিতে এখনো চলছে ইট প্রস্তুত। মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নে ঈশালমারিতে টিএএমবি ব্রিকস এর এক শ্রমিক জানান, প্রতি পাঁচ লক্ষ ইট তৈরীতে ৩০ দিন সময় লাগে। এসময় ৪৫ হাজার মন কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কাঠ গুলো জেলার বিভিন্ন ব্যক্তি মালিকানা গাছ ও কিছু অসাধু ব্যবসায়ী সরকারি বিভিন্ন স্থাপনা থেকে অবৈধ ভাবে কেটে এনে বিক্রি করে। অনেক ইট ভাটায় আবার সাংবাদিক পরিচয় দিলে প্রবেশ নিষেধ। ক্রেতা সেজে গিয়ে দেখা যায়, তারা গাছের বড় বড় গুড়ি কিনে নিজস্ব স্ব মিল বসিয়ে কেটে ভাটায় পোড়াচ্ছে। এই গুলো কে ধামাচাপা দিতে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা হাবিবুর রহমান কে ম্যানেজ করে ভাটা মালিক পক্ষ। এ কারনে এখন পর্যন্ত জেলার একটি ইট ভাটাতে পরিবেশে অধিদপ্তর কোন অভিযান পরিচালনা করে নি। নির্বিঘ্নে জেলার এতগুলো ভাটা এত আইন অমান্য করে বীরদর্পে কার্যপরিচালনা করছে। আর কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর ঘুমাচ্ছে। এ বিষয়ে কথা বলতে পরিবেশ কর্মকর্তার মুঠোফোন কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।