খবর প্রতিদিন

জকিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 



সিলেটের জকিগঞ্জে পুকুরে ডুবে আরোহি বিনতে হোসেন নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতার গ্রামে এ ঘটনা ঘটে। আরোহি ওই গ্রামের মারুফ হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে পরিবারের সবার অজান্তে আরোহি তাদের বাড়ির পুকুরে চলে যায়। একপর্যায়ে তাঁর খোঁজ পড়লে আরোহিকে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।

মৃত্যুর বিষয়টি জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন নিশ্চিত করেছেন। 
 
 
 


সম্পর্কিত খবর