ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস। বাংলাদেশ সরকার এ মাসকে বিজয়ের মাস হিসেবে ঘোষণা করেছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের বৃহৎ বেসরকারি এনজিও আশা দেশের বিভিন্ন জেলার ন্যায় জামালপুরেও ১৩ ডিসেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে। জামালপুরের নান্দিনা রিজিওনাল অফিসের আওতাধীন আশা নান্দিনা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র শ্রীপুর কুমারিয়া ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ছোনটিয়া ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং সরিষাবাড়ী উপজেলার পিংনা ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। আগত রোগীদের বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষার মাধ্যমে প্রেসক্রিপশনসহ ১০% ছাড়ে ওষুধ প্রদান করা হয়।
জামালপুর সদর উপজেলার দিগপাইতের ছোনটিয়া ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্র ১৩ ডিসেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত করে। আশা নারিকেলী রিজিওনাল ম্যানেজার খাদেমুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের কাজ শুরু হয়। এতে দিগপাইত বকুলতলা জামে মসজিদের খতিব হাফেজ এনামুল হাসানের কোরআন তেলাওয়াত করেন। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের সম্মানে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনার সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দিগপাইত ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৩ নং ওয়ার্ড মেম্বার আমিনুল ইসলাম উজ্জ্বল। এতে সাবেক এনজিও কর্মকর্তা ও সাংবাদিক কামরুল হাসান বিশেষ অতিথির বক্তব্য দেন। আশার স্থানীয় সদস্য, হিতাকাঙ্খী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন আশার নারিকেলী রিজিওনালের ম্যানেজার মোঃ খাদেমুল ইসলাম। এরপর আশার হেল্থ ইনচার্জ আমির হামজার নেতৃত্বে মার্জিয়া জান্নাত তামান্না, আশামনি, সুবর্ণা ও শাকিলা পারভীনের সমন্বয়ে গঠিত টিম উপস্থিত রোগীদের বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষার মাধ্যমে প্রেসক্রিপশনসহ ১০% ছাড়ে ওষুধ প্রদান করে। সবশেষে রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আশা ছোনটিয়া ব্রাঞ্চ ম্যানেজার আমিনুল ইসলাম। অপরদিকে নান্দিনা রিজিওনাল অফিসের আওতাধীন আশা নান্দিনা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে আশা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার (জামালপুর) আতাউর রহমানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে সিভিল সার্জন, জামালপুর প্রণয় কান্তি দাস প্রধান অতিথি, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক ও জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি আঃ জলিল, আশা নান্দিনা রিজিওনাল ম্যানেজার আবুল কালাম আজাদ, আশা নান্দিনা ব্রাঞ্চ-১ এর ম্যানেজার আনিসুর রহমান ও আশা নান্দিনা ব্রাঞ্চ-২ এর ম্যানেজার বেলাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও শ্রীপুর কুমারিয়া ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্র ও সরিষাবাড়ী উপজেলার পিংনা ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।