দেশের খবর

জামালপুরের শাহবাজপুরে কম্বল বিতরণ

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রোববার দুপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের  ৩শ’জন অসহায় ও গরীব-দুঃখীর মাঝে এ কম্বল  বিতরণ করা হয়। কম্বল বিতরন করেন তিন বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আয়ূব আলী খান। এ সময় ইউপি সচিব, অফিস সহকারী, সংরক্ষিত মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বারগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান আয়ূব আলী খান জানান, শীতের প্রকোপ বাড়াতে কম্বলের চাহিদাও বেড়েছে। চাহিদার চেয়ে কম্বলের বরাদ্দ কম। মাত্র ৩শ’ কম্বল পাওয়া গেছে। তাই চাহিদা সম্পন্ন অনেককেই কম্বল দেয়া সম্ভব হচ্ছে না। অল্পদিন পরে আবার কম্বল আসবে। তখন যারা পায় নি তাদের মাঝে তা বিতরণ করা হবে।



সম্পর্কিত খবর