দেশের খবর

জৈন্তাপুর চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে বামনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বরগুনার বামনায় গতকাল সোমবার উপজেলা  স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা  সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসকসহ সেবাদানকারীর উপর হামলা, সরকারী গাড়ী ও এম্বুলেন্সে অগ্নিসংযোগ সহ হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে। হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়ককে বিক্ষোভ মিছিল বের করে।বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন আরএমও ডাঃ শাকিল আল মামুন,ডাঃ সুমাইয়া জেবিন,ডাঃ নাসরিন আক্তার,নার্স পারুল বেগম,অফিস প্রধান রফিকুল ইসলাম, পরিসংখ্যান অফিসার সওকাতুল আলম সগীর, স্বাস্থ্য পরিদর্শক খালিদ বিন রশীদ, টেকনিশিয়াল রফিকুল ইসলাম প্রমুখ।



সম্পর্কিত খবর