দেশের খবর

জয়পুরহাটে সাপের উপদ্রপ আতংকিত এলাকাবাসী

বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বিভিন্ন স্থানে বসতবাড়ি ও পথে-প্রান্তরে বিষধর সাপের উপদ্রব বেড়েছে। গোখরো, কালাচ, কিং কোবরা, গোমা, ডারাইস, কেউটে ও ঢোরা সাপসহ অন্যান্য সাপের উপদ্রব বেড়ে গেছে। এসব সাপ গড়তো থেকে বেড়িয়ে এখন লোকালয়ে ঘুরছে।এতে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সাপে কাটার আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই সাপের ভয়ে রাতের বেলা চলাচল বন্ধ করেছে দিয়েছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন।

সম্প্রতি সবচেয়ে বেশি সাপের উপদ্রব দেখা দিয়েছে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে। গত এগারই মে উপজেলার কেশুরতা গ্রামে সাপের কামড়ে তোজাম্মেল হোসেন নামের এক ব্যক্তি মারা যান। একই গ্রামের আঃ হাকিম নামে এক ব্যক্তিকে কামড় দিলে চিকিৎসায় সুস্থ্য হোন তিনি। এক সপ্তাহে কাচাকুল গ্রামের জাহিদুল নামের এক কৃষককে কামড় দিলে চিকিৎসায় কিছুটা সেরে উঠেন। তাছাড়া কৃষি ক্ষেতের আইলে বিভিন্ন কৃষকদের ধাওয়া করছেন কিছু সাপ। তবে শুধু মানুষ নয় সাপের কামড়ে এক কুকুর এরই মধ্যে একজন মারা গেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে কয়েকজন সাপের কামড়ের পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

এদিকে হঠাৎ করে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় শিশু, বৃদ্ধসহ অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। এছাড়াও তুলসীগঙ্গা, আলমপুর, বরাইল,মাহমুদপুর এলাকায় সাপের আতঙ্ক দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আজ (২৪ মে) পাঠানপাড়া এলাকায় ফারাবীর বাড়ির সামনে সাপ দেখা গেছে। পরে স্থানীয়রা ওই সাপটি মেরে ফেলেন। রোয়াইড় মাঠে দুটি সাপের আনাগোনা দেখা যায়। পরে স্থানীয়রা সাপ দুটিকে পিটিয়ে মেরে ফেলে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে বাংলাদেশে ঢুকছে এসব সাপ। বিশেষ করে বন্যা ও নদীর পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশে ঢুকছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগের মাধ্যমে সুস্থ করে তোলার প্রবণতা বাড়াতে পারলে সাপের কামড়ে মৃত্যু অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

অন্যদিকে সাপ কামড়ানো রোগীর জন্যিউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকেনা  ফার্মেসিতেও নেই এমন তথ্য পাওয়া যায়। দশ ভাগের এক ভাগ ফার্মেসির মালিক অ্যান্টিভেনম ইনজেকশন না থাকার কথা জানিয়েছেন।



সম্পর্কিত খবর