খুলনা

ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অনেকে।

এ সময় বক্তারা একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে মানুষকে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

 


সম্পর্কিত খবর