দেশের খবর

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার চাচড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে চাচড়া রেলগেট থেকে একটু দূরে মাঠের মধ্যে রেললাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিল। সে রকেট ট্রেনে কাটা পড়েছে। ট্রেনটি যাওয়ার সময় অনেকক্ষণ হর্ণ বাজিয়েছে। এ সময় বৃদ্ধের মাথা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সে রেললাইনের উপর মাথা রেখে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা। রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ সরিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি ।



সম্পর্কিত খবর