খুলনা

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

সেই সময় জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সহসভাপতি আরিফুল ইসলাম আনন, নাসের আহমেদ সোহাগ, আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল বাশার বাঁশি, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ সোহেল, সদর থানা যুবদলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্যসচিব জুলফিকার আলী ভুট্টো, পৌর যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মানুম, সদস্যসচিব মুক্তার হোসেনসহ অন্যেরা উপস্থিত ছিলেন।

অভিযানে যুবদলের নেতা-কর্মীরা এইচএসএস সড়ক, পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, কেসি কলেজ এলাকাসহ বিভিন্ন এলাকার সড়ক, ড্রেন ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ফগার মেশিন দিয়ে মশকনিধন ওষুধ স্প্রে করেন। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।

 


সম্পর্কিত খবর