খুলনা

ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মতবিনিময় সভা

ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে জেলা ওলামা দল। জেলা ওলামা দলের আহ্বায়ক আল মাহাদী লিপিয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, অ্যাড. কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ও ওলামা দলের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব এইচ এম কামরুজ্জামান।

 

সেসময় বক্তারা, আগামী নির্বাচনে দেশের ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি যারা জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা করছে, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক করার পরামর্শ দেন।



সম্পর্কিত খবর