দেশের খবর

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হামজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আমির হামজা ওই গ্রামের পিকুল শেখের ছেলে।

 

শিশু আমির হামজা সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের পিকুল শেখের ছেলে।

 

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশু আমির হামজা। এ সময় বাড়িতে ইজিবাইক চার্জে দেওয়া ছিল। খেলা করার সময় ইজিবাইক চার্জে দেওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু মৃত্যুর ঘটনা শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ দেয়নি।



সম্পর্কিত খবর