ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার ৪ শত ৮৫ জন সুবিধাভোগী কৃষকের মাঝে মোট ২৪ মেট্রিক টন বীজ, ৫৫ মেট্রিক টন ডিএপি এবং ৪৯ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়।