জামালপুরের সরিষাবাড়ীতে টানা কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ও মাত্রাতিরিক্ত তাপদাহে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। গত রোববার সন্ধ্যায় ঝড়ে গাছ-পালা পড়ে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগস্ত হয়। এ কারণে পল্লী বিদ্যুৎ সমিতি সমস্যাপূর্ণ কয়েকটি এলাকায় পরিচালন ব্যবস্থা বন্ধ রাখে। ফলে রোববার সন্ধ্যা হতে মঙ্গলবার বিকেল পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা সচল হয়। কিন্তু কোন কোন এলাকায় এখন পর্যন্তও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করা সম্ভব হয় নি। তাই ওই সকল এলাকার বিদ্যুৎগ্রহীতাদের দুর্ভোগের শেষ হয় নি। পাশাপাশি গত বৃহস্পতিবার হতে এ পর্যন্ত মাত্রাতিরিক্ত তাপদাহের ফলে প্রচন্ড গরম পড়ছে। একদিকে টানা বিদ্যুৎ বিভ্রাট অন্যদিকে মাত্রাতিরিক্ত তাপদাহে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও রোগীদের জীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।