চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন নিযুক্ত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তৌহিদুল আনোয়ার। এর আগে তিনি দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। তাছাড়া বাঁশখালী উপজেলা হাসপাতালসহ দেশের বি়ভিন্ন হাসপাতালে সুনামের সহিত দায়িত্ব পালন করেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে স্বাগত জানান।
একই সাথে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন ডাক্তার তৌহিদুল আনোয়ারের সহধর্মিণী বাঁশখালীর আরেক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জাফরিন জাহান জিতি।
উল্লখ্য, ডাক্তার তৌহিদুল আনোয়ার বাঁশখালী হাসপাতালের মসজিদ সংস্কারের উদ্যোগ নেয়ায় একটি পক্ষের রোষানলের শিকার হন। তাকে দেশের বিভিন্ন স্থানে একের পর এক বৈষম্যমূলকভাবে হয়রানি ও বদলি করা হয়।
সরকার পরিবর্তনের পর বাঁশখালীর এই চিকিৎসক অবশেষে মুল্যায়িত হলেন।
নবাগত ডেপুটি সিভিল সার্জন ডাক্তার তৌহিদুল ইসলাম দায়িত্ব পালন সবার সহযোগিতা ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ