খুলনা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াত প্রার্থী

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে সর্বপ্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত মনোনীত দলীয় প্রার্থী কালীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আবু তালিব।

 

বুধবার বিকেল সাড়ে তিনটায় কালীগঞ্জ উপজেলা পরিষদে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সাথে জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি মাওলানা ওলিয়ার রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক ও কর্মপরিষদ সদস্য ইকবাল হুসাইন উপস্থিত ছিলেন।

 

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জামায়াত প্রার্থী মাওলানা আবু তালিব বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন কুমার মন্ডল জানান, আসন্ন সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে অংশগ্রহণের জন্য বুধবার এই প্রথম একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি হলেন জামায়াত মনোনীত মাওলানা আবু তালিব।

 


সম্পর্কিত খবর