দেশের খবর

দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে শোক সভা ও দু’আ মাহফিল

জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের প্রভাষক হুমায়ুন শরীফ পলাশ ও নৈশ প্রহরী গাজিউর রহমানের মৃত্যুতে শোক সভা ও দু’আ মাহফিল ২ জুন সকালে অনুষ্ঠিত হয়েছে। অতি সম্প্রতি তাদের মৃত্যু উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ শোক সভা ও দু’আ মাহফিলের আয়োজন করে। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। শুরুতে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার স্বাগত বক্তব্যে দেন। এতে গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মিজানুর রহমান চেয়ারম্যান। এ ছাড়া প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল আলম লেবু, প্রভাষক আব্দুল হালিম ও দিগপাইত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদারসহ অনেকেই বক্তব্য দেন। সবশেষে কলেজ সংশ্লিষ্ট মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনায় দু’আ করা হয়। দু’আ পরিচালনা করেন বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব সৈয়দ আলী মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনের প্রভাষক কামাল হোসেন।



সম্পর্কিত খবর