জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের গভর্ণিং বডি নির্বাচন-২০২৪ উপলক্ষে অতি সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ নির্বাচনী তফসিল প্রকাশ করেছে।
জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্ণিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ এর অধীন ধারা ২৭,২৮ ও ২৯ মোতাবেক অভিভাবক প্রতিনিধি সদস্য ০৩ (তিন) জন, প্রতিষ্ঠাতা প্রতিনিধি সদস্য ০১ (এক) জন, দাতা প্রতিনিধি সদস্য ০১ (এক) জন, হিতৈষী প্রতিনিধি সদস্য ০১ (এক) জন ও শিক্ষক প্রতিনিধি সদস্য ০৩ (তিন) জন নির্বাচনে নিম্নেবর্ণিত নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়।
খসড়া ভোটার তালিকা প্রকাশ ঃ ০৯/০৫/২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঃ ১২/০৫/২০২৪ রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকা (কলেজ ঘড়ি মোতাবেক)। মনোনয়ন পত্র বিতরণ ও দাখিলের শেষ তারিখ ঃ ১৫/০৫/২০২৪ রোজ সোমবার হতে ১৬/০৫/২০২৪ রোজ বৃহস্পতিবার বিকাল ০৩.০০ ঘটিকা পর্যন্ত (কলেজ ঘড়ি মোতাবেক)। মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ঃ ১৭/০৫/২০২৪ রোজ শুক্রবার বিকাল ০৩.০০ ঘটিকা (কলেজ ঘড়ি মোতাবেক)। প্রার্থীতা/মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ঃ ১৫/০৫/২০২৪ রোজ শনিবার বিকাল ০৩.০০ ঘটিকা পর্যন্ত (কলেজ ঘড়ি মোতাবেক)। বৈধ চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশের তারিখ ঃ ১৮/০৫/২০২৪ রোজ শনিবার বিকাল ০৩.০০ ঘটিকা পর্যন্ত (কলেজ ঘড়ি মোতাবেক)। নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঃ ২৯/০৫/২০২৪ রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত (কলেজ ঘড়ি মোতাবেক) বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, নির্বাচন সংশ্লিষ্ট তথ্য ও বিধিসমূহ অধ্যক্ষ মহোদয়ের কার্যালয় হতে সংগ্রহ করা যাবে। জরুরী বিধিমালা লঙ্ঘিত হয় এমন কার্য করা যাবে না।