সর্বজনীন মানবতার রাজনীতি ভিত্তিক দল ইনসানিয়াত বিপবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, সকল স্বৈরতার উৎস একক ধর্ম ও একক বস্তুবাদি জাতিবাদি একক গোষ্ঠীবাদি রাজনীতি। এখান থেকে মুক্তির পথ মানবতার রাজনীতি বলে মন্তব্য করছেন তিনি।
সংবিধান সংস্কার কমিশনে ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উপলক্ষে সম্প্রতি দলটির গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আল্লামা ইমাম হায়াত বলেন, রাজনীতির চরিত্র ই রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করে এবং একক গোষ্ঠীবাদি রাজনীতি রাষ্ট্রকে একক গোষ্ঠীর স্বৈরতন্ত্রে পরিণত করে।
প্রাকৃতিক শক্তির পর মানুষের জীবন অর্থনীতি এবং সমাজ রাষ্ট্র ও দুনিয়ার নিয়ন্ত্রক ও পরিচালক শক্তি রাজনীতি। তিনি বলেন, রাজনীতির মানবিক সংস্কার না করে অন্য কোন সংস্কার ই অপশক্তির অন্যায়-অবিচার-স্বৈরতা থেকে জীবন ও রাষ্ট্রের মুক্তি আসবে না।
রাজনীতির সংস্কারের আগে কোন সংস্কার ই গুরুত্বপূর্ণ নয় মন্তব্য করে তিনি বলেন, রাজনীতির শুভ সংস্কারের উপর ই দেশ-রাষ্ট্র-জীবন-ধর্ম ও মানবতার অস্তিত্ব নির্ভর করে। রাজনীতির সাথে রাষ্ট্র-জীবন-ধর্ম-অর্থনীতি-ভালো- মন্দ সবকিছু সরাসরি জড়িত যোগ করেন তিনি।
তিনি বলেন, রাজনীতি একক ধর্মের নামে বা একক বস্তুবাদি জাতিবাদি হলে রাষ্ট্র সব মানুষের কল্যাণের বিপরীতে একক গোষ্ঠীর অন্যায়-অবিচার-শোষণ-সন্ত্রাস-স্বৈরতা-দস্যুতার হাতিয়ার হয়ে যাবে।আর কোন একক গোষ্ঠীবাদি রাজনীতি সব মানুষের অধিকার স্বীকার করে না। সব মানুষের অধিকার অস্বীকার করে রাষ্ট্রকে একক গোষ্ঠীর স্বার্থ ভিত্তিক করেই সকল একক গোষ্ঠীবাদি রাজনীতির লক্ষ্য।
মানবতার রাজনীতির সম্পূর্ণ বিপরীত রাজনীতি সকল একক গোষ্ঠীবাদি রাজনীতি বলে অবিযোগ তুলেন তিনি । মানবতার রাজনীতির মূলকথা রাষ্ট্র সবার সব মানুষের।
একক ধর্মের রাজনীতি ও রাষ্ট্র, ধর্ম ও মানবতার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসাত্মক অভিযোগ তুলে তিনি বলেন, যে কোন একক ধর্মের নামে রাজনীতি ধর্মের শিক্ষার সম্পূর্ণ বিপরীত ও ধর্মের নামে অধর্ম উগ্রবাদি জঙ্গিবাদ এবং ধর্ম ধ্বংসাত্মক অপরাজনীতি ।
ইসলামের প্রকৃত রাজনীতি কেবলমাত্র মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি বলে উল্লেখ করেন তিনি। তিনি বলছেন, কোন ধর্মের নামে রাষ্ট্র হলে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ও অন্যায় অবিচার স্বৈরতাকেই ধর্মের নামে চালিয়ে দিয়ে প্রকৃত ধর্মের মৃত্যু ঘটানো হয় । ধর্মের নামে রাষ্ট্র হলে ধর্ম ক্ষমতাসীন গোষ্ঠীর জবরদখলে চলে যায় এবং ধর্মের স্বাধীনতা ধ্বংস হয়ে যায় যোগ করেন তিনি।
আল্লামা ইমাম হায়াত কোরআনুল করীম ও হাদিস শরীফের বাণী উল্লেখ করে বলেন, রাষ্ট্র সবার-দুনিয়া সবার-সম্পদ সবার- অধিকার সবার- এটাই মানবতা ও প্রকৃত ধর্মের শিক্ষা। রাষ্ট্রকে একক গোষ্ঠীর করা ধর্মবিরূদ্ধও মানবতাবিধ্বংসী অপরাধ। রাষ্ট্রকে একক ধর্মভিত্তিক বলা স্রষ্টার ধর্ম নয় শয়তানের ধর্ম। স্রষ্টাই জীবন জগতের মালিক এবং স্রষ্টা সকল সৃষ্টির জন্য সকল মানুষের জন্যই দিয়েছেন এই দুনিয়া। রাষ্ট্র সবার সব মানুষের যে স্বীকার করেনা সে মানুষ নয় মানবতার শত্রু অমানুষ। সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা- অধিকার ভিত্তিক মানবতার রাষ্ট্র ই ধর্মের শিক্ষা।
ইনসানিয়াতি বিপ্লবের চেয়ারম্যান বলেন, বস্তুবাদি জাতীয়তাবাদি রাজনীতি জীবন ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ এবং মানবতাবিধ্বংসী অপরাধ। মানবজীবন রক্ষা করতে হলে সকল মিথ্যা ও অবিচার স্বৈরাচারের উৎস বস্তুবাদি জাতীয়তাবাদি অপরাজনীতি অবশ্যই বর্জন ও বিদূরিত করতে হবে বলে মনে করছেন তিনি।
মানবতার রাজনীতির সংজ্ঞা ব্যাখ্যা করে তিনি বলেন, রাজনৈতিক দল হতে হলে অবশ্যই সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের কল্যাণে সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক হতে হবে। জীবন ও রাষ্ট্রের নিয়ামক নীতি ও চালিকা শক্তি রাজনীতির বৈপ্লবিক সংস্কার ব্যতীত অর্থাৎ একক গোষ্ঠীবাদি অপরাজনীতি সাংবিধানিক নিষিদ্ধ করে সব মানুষের জীবন ভিত্তিক সর্বজনীন মানবতার রাজনীতি প্রবর্তন ব্যতীত সব সংস্কার ই অসার হবে, রাষ্ট্র জনগণের রাষ্ট্র মানবতার রাষ্ট্র হবে না। রাজনীতির মৌলিক সংস্কার ছাড়া কেবল কিছু টেকনিক্যাল ও কসমেটিক সংস্কার আঁধার ইতিহাসের কোনো পরিবর্তন হবে না। যে কোনো মডেলে অতীতের অনাচার স্বৈরাচার ই বহাল থাকবে বলে মন্তব্য করেন তিনি।
বায়ান্ন/এমএমএল/একে