দেশের খবর

নরসিংদীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে ছাত্রীদের বিক্ষোভ

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালরে এসএসসি পরীক্ষার্থীরা।

 

পরে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেয় স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন প্লাকার্ড ও স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

 

এর আগে স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নেতৃত্বে স্কুলের সব শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী জেলা প্রসাশকের কার্যালয়ে আসে। এ ঘটনায় জেলা প্রশাসক ড. বদিউল আলম ২ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।

 

জানা যায়, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক শিউলি আক্তার বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের পূর্বনির্ধারিত বিদায় অনুষ্ঠানের হওয়ার কথা ছিল। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক শিউলি আক্তার বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে আগত শিক্ষার্থীদের স্কুলে বা অনুষ্ঠানস্থলে ঢুকতে দেননি। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থলে ঢুকতে দিলেও ৫ মিনিটের আলোচনার পর বিদায় অনুষ্ঠান শেষ করে দেন।

 

এতে ফুসে উঠে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের উপর চড়াও হয় প্রধান শিক্ষক। এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষায় মার্ক কমিয়ে দেওয়াসহ পরীক্ষায় এক্সফেল্ড করার হুমকি দেয়। পরে স্কুলের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুল প্রাঙ্গণে আন্দোলন করে। শিক্ষার্থীরা রাত ৮ট পর্যন্ত প্রধান শিক্ষককে স্কুলে অবরুদ্ধ করে রাখে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীর আন্দোলন তুলে নেয়।



সম্পর্কিত খবর